পংকজ কান্তি দাস::
শাল্লায় উদীচী শিল্পীগোষ্ঠী' ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার ২৯ অক্টোবর বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে 'সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি' এ স্লোগানকে সামনে রেখে সংগঠনের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতেই একটি র্যালী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করে উদীচী'র শাল্লা শাখা। সংগঠনের সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চম্পা তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা আজমান গণি তালুকদার, বাহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বিধান চৌধুরী, উদীচী'র দপ্তর সম্পাদক শর্বরী মজুমদার, গণসংগীত বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দাশ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net