মোবারক হোসাইন. কাতার থেকে
বাংলাদেশ দূতাবাস দোহায় ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার জাতীয় শোক দিবস এবং স্বধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাব গম্ভীর্যের সাথে পালিত হয়েছে।
শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে। কাতারে বাংলাদেশের মান্যবর
রাষ্ট্রদূত মো : নাজরুল ইসলাম দূতাবাসের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটি কাতারের নেতৃবৃন্দ এবং কাতার প্রবাসীদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত পরর্বতীতে দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের সকল কর্মকতা ও কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর তিনি দূতাবাসের কর্মকর্তাদের সাথে নিয়ে দূতাবাসের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময়, বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখা, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ কাতার শাখা সহ রাজনৈতিক - বিভিন্ন বাংলাদেশি সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
জাতীয় শোক দিবস ২০২৩
উপলক্ষে মান্যবর রাষ্ট্রদূত মো :
নজরুল ইসলামের সভাপতিত্বে
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, কমিউনিটি নেতা মোহাম্মদ ইসমাইল মিয়া, শফিকুল ইসলাম তালুকদার বাবু,
ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন,জাকির হোসেন বাবু, ই এম আকাশ, ইঞ্জিনিয়ার মোঃ সেলিম, ইঞ্জিনিয়ার আবু রায়হান, রাজ রাজিব, আলামিন খান, মোহাম্মদ শাহ আলম, আহমদ মালেক,
মহিউদ্দিন চৌধুরী, শফিকুল ইসলাম প্রধান প্রমুখ৷
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net