স্টাফ রিপোর্টার:
জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জে বিশাল শোকর্যালি করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। জেলা, উপজেলাসহ বিভিন্ন সাংগটনিক ইউনিটের নেতবৃন্দ বুকে কালো ব্যাজ ধারন করে শোকরালিতে অংশ নেন। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শোক র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবারও কার্যালয়ে এসে আলোচনাসভার মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশ নেন। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারকে নির্মমভাবে হত্যাকারী জীবিত ও পলাতক ঘাতকদের দ্রুত বিচার কার্যকরের দাবি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, পৌর মেয়র নাদের বখত, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net