হাবিবুর রহমান-হাবিব,শাল্লা
সুনামগঞ্জের শাল্লা উপজেলা যুবলীগের উদ্যোগে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের মুক্তির দাবিতে ২১আগস্ট সোমবার শাল্লা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন।
শহীদ মিনারে উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুর সভাপতিত্বে ও অজয় তালুকদারের সঞ্চালনায় সভার শুরুতে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত নেতৃবৃন্দের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পরে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের মুক্তির দাবিতে শাল্লা উপজেলা যুবলীগের বিভিন্ন নেতা-কর্মী গণ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net