স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান কাল ২১ জুলাই শুক্রবার সুনামগঞ্জে আসছেন। বিকেলে তিনি সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে শিল্পকলা একাডেমী আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য দিবেন। সন্ধ্যায় তিনি আবারও ঢাকা চলে যাবেন।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের দফতর সূত্রে জানা যায়, শুক্রবার সকাল পোনে ৭টায় তিনি ঢাকার হেয়ার রোডের মিনিস্টার এপার্টমেন্ট থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। বিমানযোগে তিনি সিলেটে আসবেন। সিলেটে সকাল ১০টায় কিডনী ফাউন্ডেশনের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিবেন। অনুষ্টানটি রোজভিউ হোটেলে অনুষ্ঠিত হবে।
সেখান থেকে মন্ত্রী শান্তিগঞ্জে এসে নিজের হিজলবাড়িতে অবস্থান করবেন। বিকেল ৫টার দিকে তিনি সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিনে। এখান থেকে পোনে ৮টায় আবারও ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net