আরিফ বাদশা, জামালগঞ্জঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যেগে শোক দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান, সহকারি শিক্ষক মোশারফ হক বিপ্লব, আনোয়ার হোসাইন, আতাউর রহমান, আব্দুছ সালাম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ। তারা জাতির জনক ও তার পরিবারের সকল শহীদদের আতœার শান্তি কামনা করে মোনাযাত করেন।
এদিকে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার উচ্চ বিদ্যালয়েও জাতীয় শোক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার মানুষও অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ. লীগের সাধারন সম্পাদক এম নবী হোসেন।
সভা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রান শিক্ষক প্রাণতোষ ঘোষ চৌধুরি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net