স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার দাড়াঁইন নদীতে দুই সন্তানসহ মা নিখোঁজ হওয়ার ১৬ ঘন্টা পর মায়ের ভাসমান লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার দাড়াইন নদী হতে আধা কিলো: মিটার দূরে মাউতি বিলে মা দূর্লভ রানী দাস(৩০) এর লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে। তিনি শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রথীন্দ্র কুমার দাসের স্ত্রী।
নিখোঁজ দুই সন্তানের মধ্যে মেয়ে জবা রানী দাস(৭) ও ছেলে বিজয় কুমার দাস(৫)। তাদের উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।
উল্লেখ্য গতকাল সোমবার (১৯ জুন) সন্ধ্যা প্রায় সাড়ে ৭টায় শাল্লা সরকারি কলেজ সংলগ্ন ব্রিজের পূর্বপ্রান্তের নিকটবর্তী দক্ষিণ দিকের শাসখাই বাজারে যাওয়ার রাস্তার পাশে দাড়াঁইন নদী দিয়ে পারাপারের সময় মা দূর্লভ রানী দাস তার দুই শিশু সন্তান মেয়ে জবা রানী দাস(৭) ও ছেলে বিজয় কুমার দাস(৫) নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ ঐ নদীতে স্রোতের কবলে পড়ে ছেলে সন্তান বিজয় কুমার দাস স্রোতের পানিতে ভেসে যায়। সন্তানকে উদ্ধার করতে
এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ বলেন ৩জন স্রোতে ভেসে নিখোঁজ হলেও মঙ্গলবার সকাল ১১ টায় নিখোজঁ নারী র্দূলভ রানী দাসের লাশ মাউতি বিলে পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net