স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতীরবর্তী বিন্নাকুলি বাজার জামে মসজিদের নিমাণকাজ ও উন্নয়নে ১০ লক্ষ অনুদান দিয়েছেন যাদুকাটা বালু মহালের ইজারাদাররা। ৭ শুক্রবার বাদ জুমআ বিশিষ্ট সমাজসেবক ও বালু মহালের ইজারাদার মো. জিয়াউল হক, সেলিম আহমেদ ও আজাদ হোসেন মসজিদে মুক্তহস্তে এই অনুদান দেন। মসজিদের উন্নয়নে মোটা অংকের টাকা অনুদান দেওয়ায় স্থানীয়রা দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ মোনাজাত করেছেন। ইজারাদারদের পক্ষে সেলিম আহমেদ মসজিদ কমিটির সংশ্লিষ্টদের হাতে অনুদান তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, লাউড়েরগড় আদর্শ উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু সুফিয়ান, মসজিদ কমিটির সভাপতি ফুলবক্স মিয়া, বাজার মসজিদ কমিটির ইমাম মাওলানা বশির উদ্দিনসহ মুসল্লিরা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net