স্টাফ রিপোর্টার::
বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলা - ২০২৩ গ্রন্থ উন্মোচন মঞ্চে সুনামগঞ্জের হাওরবেষ্টিত নবগঠিত উপজেলা মধ্যনগরের গলহা গ্রামের কৃতি সন্তান কবি অজয় রায় এর "ভাষার মাসে ফাগুন আসে" কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি বিকাল তিন ঘটিকায় বাংলা একাডেমি চত্ত্বর গ্রন্থ উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন বরেণ্য কবি, লেখক ও আবৃত্তিকার ড.ভাস্কর বন্দোপাধ্যায়,কবি ও ছড়াকার আসলাম সানি, বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সাবেক সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মো.আলমগীর শিকদার লোটন, কবি ও ছড়াকার মনজুর মোহাম্মদ, কবি অনিন্দ্য জসীম, কবি মায়াবি কাজল, আওয়ামীলীগ নেতা নির্মল দেবনাথ, রাজনৈতিক ও সামাজিক সংগঠক রাজীব কুমার রায় চয়ন, কবিপত্নী শিক্ষিকা সাকী তালুকদার প্রমুখ।
খ্যাতিমান ব্যক্তিবর্গ "ভাষার মাসে ফাগুন আসে" বইটির নামকরণ ও কবিতাগুচ্ছের ভূঁয়সি প্রশংসা করেন এবং বইটি সকল স্তরের পাঠকের উপযোগি করে রচিত হয়েছে বলে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। উভয় গুণিজন বইটি থেকে কবিতা আবৃত্তি করেন, বইটি পাঠক নন্দিত হবে প্রত্যাশা করে একটি করে কপি কেনার জন্য সকল স্তরের পাঠকের প্রতি আহবান জানান।
ভাষার মাসে ফাগুন আসে বইটি গাঙুড় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে,মুখবন্ধ লিখেছেন কবি ও ছড়াকার মনজুর মোহাম্মদ, প্রচ্ছদ জি.ডি. জয় দত্ত,অক্ষর বিন্যাস সুমন আহমেদ, বাংলা একাডেমি চত্ত্বর ১৫১ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
বইটিতে দেশপ্রেম,সমাজচিত্র, সমসাময়িক বিষয়,ভাষা, ফাগুন,হাওরের রূপ-বৈচিত্র সমাজের অসংগতি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।
কবি ও লেখক অজয় রায় এর আরো তিনটি বই হাওরকন্যা,পাহাড়ি ঢল ও মুক্তিযুদ্ধের গল্প 'ফিরে এলো না' ইতিমধ্যেই আলোচনায় এসেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net