স্টাফ রিপোর্টার::
আগামী ২০ ফেব্রুযারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যামেইন বাস্তবায়ন উপলক্ষ্যে সুনামগঞ্জ সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ইপিআই ভবনে এই কর্মশালায় জেলা সদরে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. সুখদেব সাহা জানান, সুনামগঞ্জ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৫ হাজার ৫৪১ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫৮ হাজার ৪৯৯ শিশুসহ মোট ৪ লাখ ৪ হাজার ৪০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ২১৬৬ টিকা কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মশালায় জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net