স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুসন্তান, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও একই কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ডা. টিটো মিয়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন। ২৯ ডিসেম্বর বৃহষ্পতিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে এই পদে নিয়োগের আদেশ জারি করেছে।
সজ্জন ও এলাকায় মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডা. মো. টিটো মিয়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পাওয়ায় সুনামগঞ্জ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সহ সুধীজন তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা এমন একজন গুণী ও মেধাবী মানবিক চিকিৎসককে একটি অধিদপ্তরের সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়ায় সরকারকেও অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net