1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

মাত্র ১৫ রানে অল আউট হয়ে ‘বিশ্বরেকর্ড’!

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৭.১৬ পিএম
  • ৩৪২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে কম রানে আউট হওয়ার ঘটনা নতুন কিছু নয়। তাই বলে মাত্র ১৫ রানে শেষ হয়ে যাবে সিডনি থান্ডারের মতো একটি প্রথম সারির ক্লাব? আশ্চর্য হলেও বিগ ব্যাশের মঞ্চে এমনটাই ঘটেছে। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে এটাই সবচেয়ে কম রানে অল আউট হওয়ার ঘটনা। একই সঙ্গে সবচেয়ে কম ওভার ব্যাটিংয়ের রেকর্ডও গড়েছে সিডনি!
সিডনির শোগ্রাউন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৯ রানে থামে অ্যাডিলেড স্ট্রাইকার্স।
জবাবে মাত্র ৫.৫ ওভারে সিডনি থান্ডার গুটিয়ে যায় স্রেফ ১৫ রানে! পেসার ওয়েস অ্যাগার ২ ওভারে ৬ রানে নেন ৪ উইকেট। এ ছাড়া ২৬ বছর বয়সী পেসার থর্নটন ২.৫ ওভারে ১টি মেডেনসহ মাত্র ৩ রানে নেন ৫ উইকেট।
টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথম কোনো দল ২০ রানের নিচে অল আউট হলো। এর আগে ২০১৯ সালে চেক রিপাবলিকের ২৭৮ রানের পাহাড় তাড়ায় নেমে ২১ রানে অল আউট হয়েছিল তুরস্ক। তারা খেলেছিল ৮.৩ ওভার। যা ছিল সর্বনিম্ন ওভার খেলার রেকর্ড। আর বিগ ব্যাশে আগের সর্বনিম্ন স্কোর ছিল ৫৭। ২০১৫ সালে মেলবোর্ন রেনেগেডস এই লজ্জার রেকর্ড গড়েছিল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!