শান্তিগঞ্জ প্রিতিনিধি::
৫১ তম বিজয় দিবসে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালী নিয়ে স্লোগানে স্লোগানে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণের পর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু।
সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া।
সভায় বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি তহুর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হেকিম, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net