1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন

আগামী ৫ আগস্ট ভিটামিন এ ক্যাম্পেইন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭, ৩.০৭ এএম
  • ৪৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
ভিটামিন ‘এ’র অভাবজনিত শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। আগামী ৫ আগস্ট শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার সকালে শহরের হাসননগর এলাকায় ইপিআই ভবনে সাংবাদিকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোজাম্মেল হক। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডা. আবুল কালাম। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ বলেন, ‘জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩০৩৬ জন শিশুকে, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৪৪০৩৬ জন শিশুকে, ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী ৪৪৮ জন শিশুকে, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৯৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। জেলার ১১ উপজেলায় ৮৮ ইউনিয়নের মধ্যে মোট ২২৭৮ টিকাদান কেন্দ্র রয়েছে। স্বেচ্ছাসেবী রয়েছে ৬১২৯জন। এ ছাড়াও ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র রয়েছে ৩৬টি। প্রতিটি কেন্দ্রে ৩ জন করে স্বেচ্ছাসেবক থাকবে। তিনি বলেন, কাঁচি দিয়ে কেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। কোনো অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। জেলার দুর্গম এলাকা বিশেষ করে ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন স্থানের বাদপড়া শিশুদের অনুসন্ধান করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।’ কর্মশালায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!