বিশেষ প্রতিনিধি::
তারুণ্যকে মাদক থেকে দূরে রাখতে সুনামগঞ্জের ৫ উপজেলার কুস্তগীরদের নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুস্তি উৎসব শুরু হয়েছে। শরিবার দুপুরে সুনামগঞ্জ স্টেডিয়ামে জেলা ক্রিড়া সংস্থা কুস্তি উৎসবের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আগামীকাল উৎসবের ফাইনাল অনুষ্টিত হবে।
কুস্তি উৎসবে অংশ নেয় সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার কুস্তিগীররা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।

সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net