জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌরশহরে অনুমানিক চার বছরের হারিয়ে যাওয়া একটি শিশুকে পাওয়া গেছে। শনিবার বিকেল উপজেলা ভূমি অফিস সংলগ্ন সড়কের পাশের গেইটে শিশুটি মা, মা বলে একা একা হাঁটছিল। স্থানীয় লোকজন শিশুকে পেয়ে জগন্নাথপুর উপজেলা ইসলামিক ফাউন্ডিশনের কার্যালয়ে হস্তান্তর করেছেন। হারিয়ে যাওয়া শিশুকে তার নাম মামুন বলেছে। সে তার মায়ের সঙ্গে এসেছে। আর কোনো কিছু সে বলেতে পারেনি। উপজেলা পর্ষিদ জামে মজসিদে ছেলেটি পাওয়া গেছে বলে মাইকিং করা হয়েছে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা মুহিবুর রহমান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net