হাওর ডেস্ক::
গত ১ নভেম্বর মঙ্গলবার বেলজিয়ামের লিয়াজ শহরে এক হল রুমে আনুষ্ঠানিক ভাবে গঠিত হয়েছে 'সিলেট সমাজ কল্যাণ সমিতি, লিয়াজ।’ বাংলাদেশের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষকে সহায়তা ও সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। নতুন কমিটির নেতৃবৃন্দ দেশের ছিন্নমূল মানুষকের সহায়তার অঙ্গিকার করেছেন।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুবুল আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিজু আহমেদ। এর আগেও কমিটিতে নেতৃত্ব পাওয়া এই দুই নেতা নানাভাবে এলাকার মানুষকে সহায়তা দিয়েছেন।
সংগঠনের সকল সদস্যরা প্রবাস থেকেও দেশের মানুষের জন্য সহযোগিতা জন্য এক মানবিক মঞ্চ তৈরি করলেন 'সিলেট সমাজ কল্যাণ সমিতি লিয়াজ', এমন কথা জানিয়েছেন তারা। এ কাজে তার দেশের মানুষেরও সহযোগিতা কামনা করেছেন|
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net