স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ড. খায়রুল কবীর রোমেনকে ৮ ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন। সোমবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
মোটর সাইকেল প্রতীকে নূরুল হুদা মুকুট ৬১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬০৮ ভোট।
এদিকে শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net