জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের এক গ্রাম পুলিশ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, মীরপুরইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মীরপুর গ্রামের বাসিন্দা কামাল খান রতনের সঙ্গে সোমবার বিকেলে পরিষদের ভিতরে ওই ইউনিয়নের নজিরপুর গ্রামের তেবার আলীর ছেলে শিতাব আলীর তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এক পযার্য়ে শিতাব আলী লোহার রড দিয়ে অতর্কিতভাবে তার গ্রাম পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন জানান, এব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net