স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আনিসুর রহমান কামালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর, সোমবার। সুনামগঞ্জ পৌর শহরের বিলপাড় এলাকার বাসিন্দা আনিসুর রহমান কামাল ২০২০ সালের এই দিনে মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনিসুর রহমান কামাল স্মৃতি পরিষদের উদ্যোগে কবর জিয়ারত, কোরআন খতম, মিলাদ মাহফিল ও এতিম খানায় খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। প্রয়াত আনিসুর রহমান কামালের বাবা সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো. মকবুল হোসেন ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net