রাজন চন্দ, তাহিরপুর::
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সংসদের সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন টেক্সটাইল বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র বিকাশ রঞ্জন কর।
রবিবার (২৩ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
বিকাশ রঞ্জন কর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা সদরের মহদীপুর গ্রামের স্বর্গীয় চিত্ত রঞ্জন করের জ্যেষ্ঠ্য পুত্র।
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর, তাহিরপুর) নির্বাচনী এলাকায় প্রথমবারের মত বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ছেন নির্বাচনী এলাকার ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net