স্টাফ রিপোর্টার::
এ২০১৭ সালে অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষায় সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ১০ জন। এর মধ্যে মেয়ে ৫ জন ছেলে ৫ জন। রবিবার (২৩ জুলাই) প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে।
সিলেট বোর্ড সূত্রে জানা যায়, এ বছর সুনামগঞ্জ জেলায় এইচ এস সি পরীক্ষায় ১১ হাজার ৮ শত ২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ছিল। পাশ করেছে ৮ হাজার ৬ শত ৬৯ জন। তবে জিপিএ-৫ গত কয়েক বছরের তুলনায় অনেক কমেছে।
এ বিষয়ে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, আমরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করেছি। কিন্তু এবছর কাঙ্খিত ফলাফল আসেনি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net