1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৪.৫৯ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার:
ছাতকে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ছাতক থানা পুলিশ ও উপজেলা কৃষি বিভাগ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, ছাতক পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, আওয়ামী লীগ নেতা চান মিয়া চৌধুরী, আফজাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, নজমুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, নির্বাচন কর্মকর্তা ফায়জুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পল্লি সঞ্চয়ক ব্যাংকের ব্যবস্থাপক রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, তথ্য আপা মর্জিনা আক্তার প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!