হাবিবুর রহমান-হাবিব, শাল্লা থেকেঃ
সুনামগঞ্জে-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড.জয়া সেনগুপ্তা শাল্লা উপজেলা সদরে অবস্থিত উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ শাল্লা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি-শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের ভাল মন্দ খোঁজ খবর নেন। এবং প্রতিষ্ঠানের সহায়তায় সর্বাতœক চেষ্টার কথা জানান। বৃহষ্পতিবার তিনি কলেজ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন শাল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, শাল্লা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, শাল্লা ডিগ্রি কলেজের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী, শাল্লা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ সাংসদ জয়া সেনগুপ্তাকে প্রতিষ্ঠানের নানা সমস্যার কথা জানান। তিনি সেসব সমস্যা সংশ্লিষ্টদের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net