স্টাফ রিপোর্টার::
‘শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষায় রুখো সাম্প্রদায়িক সন্ত্রাস’ এই স্লোগানে সারাদেশে অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন, হত্যা এবং সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ শাখা। শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন। অংশগ্রহণকারীরা সারাদেশে শিক্ষক নির্যাতন নিপীড়ণ হত্যা ও সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত করে কঠোর বিচারের দাবি জানান।
সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্যের সভাপতিত্বে ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা উদীচীর সহসভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টু, সঞ্চিতা চৌধুরী, জেলা সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমেদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net