1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

সুনামগঞ্জে আইনজীবীদের মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুন, ২০২২, ১০.৩৪ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

মোঃ মোশফিকুর রহমান স্বপন:

ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এ্যাডভোকেট সোহাকুল ইসলাম, এ্যাড. ইয়াছিন আরাফাত ভূইয়া ও এ্যাড. ইয়াছিন জাহান নিশানকে হেনস্তা করার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা । আজ রবিবার বেলা ২ টার দিকে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকায় আমাদের বিজ্ঞ আইনজীবীদের প্রতি আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী যে আচরণ করেছেন,যেভাবে হেনস্তা করেছেন, রিমান্ড চেয়েছেন, মামলা করেছেন, তা অযুক্তিক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সারা দেশে আমরা ৬৩ হাজার আইনজীবী আছি।আইনজীবীদের যদি এই পরিস্থিতি হয়,তাহলে দেশে সাধারণ মানুষের যে কি অবস্থা হবে তা বলাই বাহুল্য। আমরা বলতে চাই, যার যার পেশা নিয়ে সম্মানজনক ভাবে যেন আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি,এই পেশাকে নিয়ে যেন সামনে অগ্রসর হতে পারি,সম্মান নিয়ে চলতে পারি,আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যেন আমাদের অযাচিত হস্তক্ষেপ না করেন, এইজন্য আমরা সুনামগঞ্জের আইনজীবী সমিতির সদস্যরা মানববন্ধন করেছি।মানববন্ধনের মাধ্যমে আমরা এর তীব্র নিন্দা জানাই।
বক্তারা আরও বলেন,আইনজীবীরা বাংলাদেশের প্রথম শ্রেণির নাগরিক। ঢাকায় আমাদের বিজ্ঞ আইনজীবীদের সহকর্মীদের কারণ ছাড়াই রিমান্ড দিয়েছেন, পুলিশ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।যেখানে সঠিক ভাবে দায়িত্ব পালন করার কথা, সেখানে সঠিক ভাবে পুলিশ তাদের দায়িত্ব পালন করেননি।আমরা এর তীব্র নিন্দা জানাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. রুহুল তুহিন, সহ সাধারণ সম্পাদক এ্যাড এনাম আহমেদ, মাহবুবুল হাছান শাহীন প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!