মাহবুব আলম, ছাতক::
ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদোগে জঙ্গিবাদ বিরোধী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিনের পরিচালনায় মিছিল শেষে পথসভায় প্রধানঅতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর খুরমা ইউনিয়ন চেয়ারম্যান ও ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিলাল আহমদ. জাউয়া বাজার ইউনিয়ন চেয়ারম্যান মুরাদ আহমদ. আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ সরকুম, বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি কাওসার আল মামুন, শাহ মোঃ মওদুদ আহমদ. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম. ছাতক উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা জাহিদ হাসান ডালিম, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান, শহিদুজ্জামান লিয়ন, জালাল আহমদ, জাহেদ আহমদ, নিয়ামত আলী, রাজু আহমদ, টি এম রায়হান আহমদ , দ্বীনুল ইসলাম শ্যামল, মোশতাক আহমদ পীর, খালেদ আহমদ, রাসেল ওয়াহিদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net