স্টাফ রিপোর্টার::
সিলেট শহরের মি-এট-আপ রেস্তোরাঁয় রবিবার সুনামগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু এক্সপ্রেস এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বন্ধু এক্সপ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় তালুকদারের সঞ্চালনায় ও সভাপতি অ্যাডভোকেট পারভেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য পেশ করেন সংগঠনের সদস্য এটিএম সিরাজুল মামুন। এদিকে বন্ধু এক্সপ্রেসের সদস্য আমেরিকা প্রবাসী সাগর রায়কে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত ইদ পুনর্মিলনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জনাব গোলাম রাব্বানী। সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংগঠনের সদস্যগণ সভায় আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net