স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় পৌর মার্কেটস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সিনিয়র সদস্য দৈনিক মানবজমিন ও গাজী টিভির প্রতিনিধি মাসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মেয়াদোত্তীর্ণ কমিটির বদলে নতুন কমিটি গঠন, সাংবাদিক সমাজের বৃহত্তর স্বার্থের লক্ষ্যে প্রেসক্লাবকে ঐক্যবদ্ধ করণ, প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ শ্যামল সিলেটের প্রতিনিধি লতিফুর রহমান রাজু, আরটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক ও প্রকাশক আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক সিলেট বাণীর প্রতিনিধি মাসুক মিয়া, কালের কণ্ঠ ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি শামস শামীম, যমুনা টিভি ও সকালের খবরের প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, দৈনিক মানবকণ্ঠ ও সিলেটের ডাক পত্রিকার প্রতিনিধি শাহজাহান চৌধুরী, দৈনিক জনকণ্ঠ ও মাছরাঙ্গা টিভির প্রতিনিধি ইমরানুল হক চৌধুরী, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি আমিনুল ইসলাম, বাংলানিউজ প্রতিনিধি আশিকুর রহমান পীর, প্রেসক্লাবের সদস্য রোজেল আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net