1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

সাম্প্রদায়িক-জঙ্গী গোষ্ঠী দমনে একমত থাকতে হবে : ইনু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৭.৫০ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন ও ক্ষমতার প্রশ্নে দ্বন্দ্ব-বিরোধ যতই থাকুক না কেন, বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠী দমন-বর্জনে এবং মীমাংসিত বিষয়ে একমত থাকতে হবে।

তিনি বলেন, পকিস্তানপন্থীদের বগলের নীচে রেখে যারা ক্ষমতা ও নির্বাচনকে নিয়ে রাজনীতির মাঠে হৈচৈ করছে তারা কার্যত রাষ্ট্রের চিরশত্রুদের আড়াল ও হালাল করার চেষ্টা করছে।

আজ শুক্রবার নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের জাতীয় কমিটির সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু আরো বলেন, ‘২০০৯ সাল থেকে আমরা বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠী দমনের যুদ্ধে আছি।
এরা এখনো বাংলাদেশ রাষ্ট্রের মীমাংসিত বিষয়ের ওপর আঘাত করছে। তাই এই যুদ্ধের ভেতরেই যথাসময়ে নির্বাচনও করতে হবে এবং জনজীবনের সমস্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব দূর, তেল-গ্যাসের উচ্চ মূল্য রোধ ও বৈষম্য-বঞ্চনা নিরসন করতে হবে।

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কমিটির সভায় বক্তব্য রাখেন যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি আশিফুর রহমান বাবু, আমিনুল আজিম বনি, হারুন-অর-রশিদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!