রাজন চন্দ, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন যুব মহিলা লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেল বালিজুরি ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে যুব মহিলা লীগের উদ্যেগে এক আলোচনা সভায় এ কমিটি ঘোষনা করেন তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক আইরিন আক্তার। এ সময় তিনি বালিজুরি ইউনিয়ন যুব মহিলা লীগের কমিটিতে আহবায়ক হিসেবে ইউপি সদস্য কামরুন নাহার চেীধুরীর নাম ঘোষনা করেন এবং যুগ্ম-আহবায়ক হিসেবে ইউপি সদস্য সুমিত্রা রায় ,সেবিকা আক্তার ,রতœা বেগম এর নাম ঘোষনা করা হয়। কমিটি ঘোষনার পুর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুজ জহুর তালুকদার,বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক মিলন তালুকদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net