স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধোপাজান নদীতে পাহাড়ি ঢলের তোড়ে বারকি নৌকা ডুবে বুধবার রাত থেকে এক শ্রমিক নিখোঁজ রয়েছে। তবে গত মঙ্গলবার সকালে একই নদীতে পাহাড়ি ঢলে বসতঘর ভেঙ্গে নেওয়ার সময় নিখোজ দ্বিতীয় শ্রেণি পড়–য়া ছাত্রী মারিয়া বেগম (৮) এর লাশ উদ্ধার হয়েছে। মারিয়া লালপুর গ্রামের জজ মিয়ার মেয়ে। সে লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পাহাড়ি ঢলে লালপুর সেতু সংলগ্ন গজারিয়া নদীর তীরবর্তী জজ মিয়ার বাড়িটি ভেঙ্গে যায়। এসময় বাড়ির আঙ্গিনায় জজ মিয়ার মেয়ে মারিয়া বেগম খেলাধুলা করার সময় ঢলের পানিতে ভেসে যায়। আতœীয় স্বজনরা অনেক খোজাখুজি করেও তার সন্ধান পাননি। বৃহষ্পতিবার বিকেল ৫টায় জগারিয়া সেতুর কাছে মারিয়ার লাশটি ভেসে ওঠলে স্বজনরা উদ্ধার করেন। এদিকে বুধবার রাত ৮টায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বারকি নৌকা ডুবে উমেদ শ্রী গ্রামের বালু-পাথর শ্রমিক মালেক গণি (৩০) নিখোজ রয়েছে। রাতে তাদের বহনকারী বারকি নৌাকাটি সোনাপুর রাবারড্যাম এলাকায় ডুবে গেলে নৌকায় থাকা ৮-১০জন যাত্রী সাতরে তীরে উঠলেও মালেক গণি নিখোজ হন। এখন পর্যন্ত তার লাশ পাওয়া যায়নি।
গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান মো. ফুল মিয়া বলেন, পাহাড়ি ঢলে বসতঘর ভেঙ্গে যাওয়ার সময় নিখোজ হওয়া মারিয়া নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। বুধবার রাত থেকে মালেক গণি নামের আরেক শ্রমিক নিখোজ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net