1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন

ছাতকে ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের শপথ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৬.৫৮ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

তমাল পোদ্দারঃ
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ছাতক উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১০ জন চেয়ারম্যান ও ১২০ জন সদস্য-সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং সদস্য-সদস্যাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রহমান। শপথ গ্রহণ করেন, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান অদুদ আলম, খুরমা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, খুরমা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত, দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুন্দর আলী, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সুফি আলম সুহেল ও জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক। অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়নের নির্বাচিত ১২০ জন সদস্য-সদস্যাবৃন্দ শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, কর্মকর্তা, চেয়ারম্যান ও সদস্য -সদস্যাদের শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!