1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৩.৪৫ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় চিত্রাংকন প্রতিয়োগিতা। শিশুদের মাঝে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরতে এমন উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পরে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে সভায় আলোচনা করে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, পৌর মেয়র নাদের বখত।

এসময় আলোচকরা বলেন, বাঙালি জাতিকে মেধা শূন্য করতেই স্বাধীনতার ৪৮ ঘন্টা আগে এরকম হত্যাযজ্ঞ পরিচালনা করে পাকিস্তানি হানাদার বাহিনী। তাদের সহযোগিতা করে এদেশের রাজাকার আলবদর আল শামস। জাতির শ্রেষ্ট সন্তানদের সুনামগঞ্জবাসি শ্রদ্ধা সঙ্গে স্মরণ করছে।

এদিকে সকাল থেকে সুনামগঞ্জ স্মৃতিসৌধে সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। সন্ধ্যায় সুনামগঞ্জ খেলাঘর আসর, যুব ইউনিয়ন, উদীচী ও ছাত্র ইউনিয়ন বদ্ধভূমি ও জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও মোমবাতি প্রজ্জ্বলন করবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!