স্টাফ রিপোর্টার::
নামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎপৃষ্ট হয়েমসজিদের মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কুবাজপুর-খাইশাপাড়া উলুকান্দি জামে মসজিদের মোয়াজ্জিন ওসমানিনগর থানার উত্তর কালনির চল গ্রামের অলিউর রহমানের মিয়ার পুত্র কুতুব উদ্দিন (১৮) শুক্রবার আছরের নামাজের পর মসজিদের চাল উত্তোলন করতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোজাখুজির পর শনিবার বিকেলে খাইশাপাড়ার গ্রামের পানিতে ডুবে যাওয়া রাস্তায় একটি বিদ্যুতের খুটির সঙ্গে বিদ্যুৎ পৃষ্ট অবস্থায় তার লাশ পাওয়া যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেচ্ছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net