হাওর ডেস্ক ::
বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭২ রানের টার্গেট ছুড়ে দিয়েছে টাইগাররা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বোলিংয়ে এরই মধ্যে এক ওপেনারকে হারিয়েছে তারা।
বাংলাদেশের বোলিং আক্রমণের শুরুটা হয় নাসুমের হাত ধরে। প্রথম ওভারের চতূর্থ বলেই কুশল পেরেরাকে বোল্ড করে দেন এই স্পিনার। প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার স্কোর ৩ ওভারে এক উইকেটে ২৬ রান। চারিথ আসালাঙ্কা ২১ ও পাথুম নিসাঙ্কা ৪ রানে ব্যাট করছেন।
এর আগে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান সংগ্রহ করেছে টাইগাররা। নাঈম শেখ ৫২ বলে ৬২ রান করেন। বিশ্বকাপে এটি নাঈমের দ্বিতীয় ফিফটি। এর আগে প্রথম রাউন্ডে ওমানের বিপক্ষে ম্যাচে ৫০ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার।
অফ-ফর্মে থাকা মুশফিকুর রহীমের ব্যাটও হেসেছে আজ। ৩৭ বলে ২ ছক্কা ও ৫ চারের সাহায্যে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net