স্টাফ রিপোর্টার::
বৃটেনের বৃহত্তম চ্যারেটি সংগঠন ‘একেএফ ফাউন্ডেশন’ সুনামগঞ্জ জেলার হতদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে। বুধবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে জেলার বিভিন্ন উপজেলার ৭৫জন নারীকে উন্নত মানের সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, সাংবাদিক শামস শামীম, একেএফ ফাউন্ডেশনের সিলেট অফিস ইনচার্জ দেবাশীষ দাশ যিশু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net