1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

আমি আবাদী নই, যা যা উন্নয়ন করছি সুনামগঞ্জ জেলাতেই করছি: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ৫.৫২ পিএম
  • ৫২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমি আবাদি মানুষ নই। আমি সুনামগঞ্জের স্থানীয় মানুষ। আমি সাধ্য মতো যা উন্নয়ন করছি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় নিজের জেলাতেই করছি। মন্ত্রী বলেন, একটি কুচক্রি মহল ঈর্ষাপরায়ণ হয়ে বলছে সব আমার বাড়ি নিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমার বাড়ি সুনামগঞ্জ জেলায়। যেসব উন্নয়ন হচ্ছে বা আগামীতে হবে তা এই জেলাতেই হবে। তিনি বলেন, আব্দুর জহুর সেতুর অসমাপ্ত কাজ, ছাতকে সুরমা সেতুর অসমাপ্ত কাজ, সুনামগঞ্জ পৌর কলেজ, পৌরসভার উন্নয়নে বিশেষ বরাদ্দসহ জেলার প্রতিটি উপজেলাতেই সাধ্যমতো কাজ করার চেষ্টা করছি। কিন্তু কুচক্রি মহল আমার উন্নয়নকে থামিয়ে দিতে প্রতিনিয়ত মিথ্যাচার করছে।
বৃহষ্পতিবার বিকেলে সুনামগঞ্জ স্টেডিয়ামে সুনামগঞ্জ পৌরসভার প্রথম মেয়র আয়ূব বখত জগলুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্টানে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র নাদের বখত, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
মন্ত্রী সম্প্রতি সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্বারা সনাতন ধর্মাবলম্বিদের মন্দির মূর্তি ঘুড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়ে বলেন, আমি গৌরববোধ করছি আমার জেলায় এসব হয়নি। আগামীতেও যাতে সাম্প্রদায়িক অপশক্তি আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সাম্প্রদায়িক সন্ত্রাসীদের যাতে ছাড় না দেওয়া হয়। সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কঠোর বিচারের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রী একাত্তরের চেতনায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবাই যাতে সমান মর্যাদায় বসবাস করতে পারে সেই চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!