1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জামালগঞ্জের পাগনার হাওরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ

  • আপডেট টাইম :: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৬.৪৬ পিএম
  • ৪৭৯ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। সুনামগঞ্জের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ২২টি নৌকা অংশগ্রহন করেন। এতে পাকনা হাওরের দু’পাড়ে হাজারও মানুষের পদচারনায় মুখরিত ছিল।
রবিবার সকাল থেকে উপজেলার ফেনারবাক ইউনিয়নের পাকনা হাওরে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফেনারবাক ইউনিয়নবাসীর আয়োজনে পাকনা হাওরে ভাসমান নৌকায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নৌকা বাইচের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর উপজেলার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। জামালগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অজপাড়া গায়ে জন্মগ্রহন করেছিলেন বলেই তিনি সব সময় গ্রাম ও গ্রামের মানুষজনকে ভালবাসতেন। আজ তিনি নেই তাকে ১৯৭৫ সালেই ১৫ই আগষ্ট স্বাধীনতা বিরোধী ও কিছু বিপদগামি সেনা অফিসাররা ক্ষমতার লোভে তাকে স্বপরিবারে হত্যা করেছিল। তার তার শত জন্মবার্ষিকীতে জাতির পিতার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নত দেশে পরিণত হয়েছে। আজ গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে শেখ হাসিনা গ্রামবাংলার প্রাচীনতম ঐহিত্য নৌকা বাইচ মানুষের বিনোদনের জন্য উন্মোক্ত করে দিয়েছে। তিনি এই নৌকা বাইচে হাজার মানুষের উপস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি এই মুজিববর্ষে সবাইকে শেখ হাসিনার সরকারের পাশে থেকে উন্নয়নের সুফলে অংশিদারীত্বের আহবান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!