স্টাফ রিপোর্টার::
আমেরিকাপ্রবাসী সাংবাদিক ও গবেষক রনেন্দ্র তালুকদার পিংকুকে সংবর্ধনা স্মারক উপহার দিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। শনিবার দুপুরে মেয়রের কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিমিয় শেষে তিনি এই স্মারক রনেন্দ্র তালুকদার পিংকুর হাতে তুলে দেন। সংবর্ধনা স্মারক প্রদানকালে পৌর পরিষদসহ সুধীজন উপস্থিত ছিলেন।
পৌর মেয়র নাদের বখত বলেন, রনেন্দ্র তালুকদার পিংকু সুদূরপ্রবাসে থেকেও শিকড়কে ধরে রেখেছেন। তিনি মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করছেন। মনে রেখেছেন এই অঞ্চলের আদর্শিক রাজনীতির প্রোজ্জ্বল ব্যক্তিত্বদের। তাদের নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশসহ নানাভাবে ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছেন। তিনি বলেন, রনেন্দ্র তালুকদার পিংকু তার কাজের মাধ্যমে আমাদের মন জয় করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net