স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃষ্টিবিঘিœত দিনেও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে নেতাকর্মীরা শহরে শোক র্যালি বের করেন। শোকর্যালি সহকারে ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পন করেন। পরে সংক্ষিপ্ত আলোচনাসভায় বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমদ, মখলিছ রহমান, শিবলু আহমদ চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net