তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের শ্রমিক লীগ কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে বাদাঘাট ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে বাদাঘাট বাজারে এক আলোচনা সভায় এ কমিটি ঘোষনা করেন উপজেলা শ্রমিকলীগ আহবায়ক সিরাজুল ইসলাম ও যুগ্ম-আহবায়ক বাবুল গাঙ্গুলী।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বাদাঘাট ইউনিয়ন শ্রমিকলীগ কমিটিতে মোঃ নাছির উদ্দিনকে সভাপতি ও রমজান আলীকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়। কমিটি গঠন পুর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগ নেতা কবিন্দ্র চন্দ,উপজেলা আওয়ামীলীগ নেতা আজিজুল হক,উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম,রাজন চন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net