দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজার থানা পুলিশ ভারতীয় ৯০ বোতল মদসহ মাদক স¤্রাজ্ঞী স্বপ্না বেগম (২৫) কে আটক করেছে। স্বপ্না উপজেলার নরসিংপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সমুজ আলীর স্ত্রী।
অভিযানে পরিচালনাকারী পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পুলিশ নরসিংপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সমুজ আলীর বাড়িতে অভিযান চালায়। ভারতীয় অফিসার চয়েজ মদ বড় বোতল (৭৫০মিলি) ২০টি ও ছোট বোতল (১৮০মিলি) ৭০টি উদ্ধার করে। এসময় মাদক সম্রাজ্ঞী স্বপ্না বেগমকে আটক করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে তার স্বামী সমুজ আলী ও অপর সহযোগী ইয়াকুব আলী পালিয়ে যায়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর জানান, মাদক সম্রাজ্ঞী স্বপ্না বেগম দীর্ঘদিন যাবত আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছিল। আটককৃত মাদক সম্রাজ্ঞীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net