ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ। গতকাল রবিবার বিকালে জামালগঞ্জ থানার এ এস আই মো: রুবেল আহমদ, মাহমুদুল হাসান রুবেল সঙ্গীয় ফোর্স সহ জামালগঞ্জ ফেরী ঘাট থেকে জামালগঞ্জ সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আম্বর আলীর ছেলে মো. জজ মিয়া ওরফে জজ বাবা (৪০) কে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে থানায় নিয়ে আসে। জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ পলাতক আসামী। মন্নানঘাট, সাচনা বাজার সহ বিভিন্ন হাট-বাজারে ইয়াবা ব্যবসার সাথে জরিত হয়ে ইয়াবা সরবরাহ করে থাকে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম জানান, ইয়াবা ব্যবসায়ী জজ বাবাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হবে। জামালগঞ্জ থানাকে মাদক মুক্ত করা লক্ষে অভিযান অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net