অনলাইন ডেক্স::
রবিবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন’ এর উদ্যোগে আয়োজন করা হয়েছে ইফতার পার্টির। আর এই ইফতারে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে নতুন খবর হলো এইযে, প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে ইফতার করবেন নায়ক শাকিব খান।
ইফতার মাহফিলে যোগ দেওয়ার বিষয়টি জানিয়ে শাকিব খান বলেন, ‘আগামীকাল সকালে পাবনা থেকে ঢাকায় ফিরব। এখানে প্রায় শুটিং শেষ। কিন্তু ঢাকায় প্রেসক্লাবের একটা ইফতার পার্টিতে অংশ নেওয়ার জন্য ঢাকায় ফিরছি। এই পার্টিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন।
বর্তমানে পাবনায় ‘রংবাজ’ ছবির শুটিং করছেন শাকিব। ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। ছবিটি পরিচালনা শুরু করেছিলেন শামীম আহমেদ রনি। কিন্তু পরিচালক সমিতি থেকে তাঁর সদস্যপদ বাতিল হওয়ায় ছবিটি পরিচালনা করছেন আবদুল মান্নান। ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net