1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা

  • আপডেট টাইম :: বুধবার, ২০ জুলাই, ২০১৬, ১০.৩০ এএম
  • ৭৪৬ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ ::
‘জল আছে যেখানে মাছ চাষ সেখানে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার সকালে সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালিতে বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে নির্ধারিত আলোচনাসভা শুরু হয়।
সুনামগঞ্জ জেলা শহরে র‌্যালি শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সাংসদ অ্যডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানা, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান আহমেদ প্রমুখ।
এদিকে জামালগঞ্জ, তাহিরপুর, দিরাই, শাল্লা, দোয়ারাবাজার, ছাতক, বিশ্বম্ভরপুর ও তাহিরপর এবং দক্ষিণ সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
জামালগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা। সহকারী মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সামছুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা মনিসর চৌধুরী, অফিসার ইনর্চাজ মো. আতিকুর রহমান, একাডেমী সুপারভাইজার আব্দুল মুকিত, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!