ধর্মপাশা প্রতিনিধি::
'শরীরচর্চা করুন, সুস্থ থাকুন' এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরীর উদ্যোগে পাঁচ কিলোমিটার দূরত্বের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুন) শুক্রবার সকাল ৬টার দিকে ধর্মপাশা থানা চত্বর থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়। পরে পাশ্ববর্তী নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা সড়ক হয়ে থানা চত্বরে এসে তা শেষ হয়
এতে ধর্মপাশা থানা, ধর্মপাশা সার্কেল ও ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪০ জন পুলিশ সদস্য অংশ নেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।
ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অর্জন করেন কনস্টেবল সৌরভ চন্দ্র, দ্বিতীয় স্থান অর্জন করেন কনস্টেবল রাকিবুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন কনস্টেবল সুব্রত দাস। এই তিনজনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net