হাওর ডেস্ক::
ঢাকায় পৌঁছেছে চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা। আজ রবিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান সিনোফার্মের টিকা নিয়ে ঢাকায় পৌঁছায়।
এর আগে আজ সকালে সিনোফার্মের ৬ লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ আর্মির দুটি সি-১৩০জে বিমান।
রবিবার সকাল ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান তিনটি ছবি দিয়ে তিনি লিখেন, ‘উড্ডয়নের জন্য প্রস্তুত বাংলাদেশ আর্মির দুটি সি১৩০জে।’
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net