শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউপির এলজিএসপির ছোট একটি কালভার্ট নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন আঙ্গারুয়া গ্রামবাসী। এটি বাস্তবায়ন হলে আঙ্গারোয়া গ্রাম ক্ষতিগ্রস্ত হবে এমনকি ছায়ার হাওরও হুমকির মুখে পড়বে বলে জানান গ্রামবাসী। নির্মাণকাজ বন্ধের দাবিতে গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু নির্মাণ কাজ বন্ধ না হওয়ায় শুক্রবার সকালে তারা ঘটনাস্থলে দাড়িয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ভবানী চরণ দাস। গিরিধর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মৃদুল কান্তি দাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু, আঙ্গারোয়া গ্রামের হিমাদ্রি সরকার হিমেল, মন্টু চন্দ্র দাস, নিহার রঞ্জন দাস, শিতেশ দাস, অখিল চন্দ্র দাস, নিলেন্দু দাস, ননীলী দাস, শান্তনু দাস পিলু দাস, হিরেন্দ্র দাস সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net