জাউয়া প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে একটি দোকান কোঠা নিয়ে দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের পর বৃহষ্পতিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে ২জন নিহত ৩০ জন আহত হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় জাউয়াবাজার ইউনিয়নের কোনাপাড়া ও হাবিদপুর গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত আবু সাইদ (২৫) হাবিদপুর গ্রামের বাসিন্দা। তিনি কোরআনে হাফেজ ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান তিনিও একটি পক্ষের হয়ে সংঘর্ লিপ্ত ছিলেন। অপর নিহতের নাম সুলতান মিয়া। অন্যান্য আতরা ছাতকের কৈতক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ছাতক থানার ওসি আতিকুর রহমান বলেন, সংঘর্ষে ২জ নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net